নানা অপরাধে ৯ হাজার টাকা জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2019-07-16 ইং
নানা অপরাধে ৯ হাজার টাকা জরিমানা আদায় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় কয়েকটি দোকানির কাছ থেকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। এ সময় বাজারের ডিএম টেইলার্সের মালিক কাবিল উদ্দিনকে কাঠের মাপকাঠি দিয়ে কাপড় মাপায় এক হাজার টাকা, আজাদ স্টোরে নিমকি ও চানাচুর ভাজার প্যাকেটে প্রতিষ্ঠান মালিকের সিল না থাকায় এক হাজার টাকা, মাফুজ চাউল ভা-ারে স্কেলের বিএসটিআই অনুমোদন না থাকায় তিন হাজার টাকা, আলমগীর স্টোরে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অপরাধে ওজন ও পরিমাপ মানদ- আইনের ২০১৮-এর ২৪(৭) ও ৩২ (১) অনুযায়ী ২ হাজার ৫ শ টাকা এবং দেবশিষ শর্মাকে ২০১৮-এর ৩২(১) ৪৮, আইনে ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)