দর্শনায় ফেনসিডিলসহ ফজলু গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-07-16 ইং
দর্শনায় ফেনসিডিলসহ ফজলু গ্রেপ্তার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদার ঝাঝাডাঙ্গায় তিন বোতল ফেনসিডিলসহ ফজলুর রহমান ফজলু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে দর্শনা রামনগর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফজলুর রহমান ফজলু দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের বদর উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার রামনগর মোড়ে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ফজলুর রহমান ফজলু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া ওই আসামির কোমরের লুঙ্গি থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তিনি চারটি মাদক মামলার আসামি। গতকালই মাদক আইনে মামলা করে তাঁকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)