ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় মেহেরপুরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজে শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খুদা রুবেলের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে আনন্দ মিছিলটি কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিষ্টি মুখ করানো হয়। মিছিলে অন্যদের মধ্যে সহসভাপতি আবু মোর্শেদ শোভন, আদিব হোসেন আসিফ, আসাদুল্লাহ আল গালিব, দুলাল মাহমুদ, আবু সাইদ বাপ্পি, সান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মিজানুর রহমান, উপজেলা সভাপতি বায়েজিদ হোসেন, ছাত্রলীগের নেতা ই¯্রাফিল হোসেন, তানমুন, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
