ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2019-07-16 ইং
ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দীর্ঘ আট বছর পর ঝিনাইদহ সদর ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন শহরের কুটুম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। সাইদুল করিম মিন্টু বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় যখন থাকে, তখন সাংগঠনিক গতি কমে যায়। তাই দলে নতুন করে জাগরণ সৃষ্টি করতে নতুন নেতা নির্বাচিত করা হয়। আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি অনুভূতি। আমি আওয়ামী লীগ পরিবারের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করি। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন, এ কারণেই আমরা স্বাধীন দেশের নাগরিক। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে বাংলাদেশ এগিয়ে যাবে।’ সম্মেলনে আরও বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, হরিণাকু-ু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আনিসুর রহমান খোকা, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান উজ্জ্বল, নবনির্বাচিত কমিটির সভাপতি ওবাইদুর রহমান ঝন্টু, প্রচার সম্পাদক খান জাহান আলী, শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হান্নান, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত আব্দুল্লাহ এপি প্রমুখ। সম্মেলন শেষে স্বেচ্ছাসেবক লীগের সর্বসম্মতিক্রমে ঝিনাইদহ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন ওবাইদুর রহমান ঝন্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওহিদুজ্জামান উজ্জ্বল। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজুমদার অপু ও মনিরুজ্জামান ফয়সাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে। ঝিনাইদহ জেলা-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)