গাংনীতে শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2019-07-16 ইং
গাংনীতে শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। স্বাগত বক্তব্যে শিক্ষা সপ্তাহ আয়োজনের সার্বিক দিক ও সফলতা তুলে ধরেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাসার। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণে কবিতা আবৃত্তি, হামদ-নাত, কেরাত, রচনা, বিতর্ক, তাৎক্ষণিক অভিনয়, রবীন্দ্র সংগীত, জারি গান, লোকনৃত্য ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ দিকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কামরুজ্জামান লিটন পুরস্কার পেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)