পোড়াদহে ফেনসিডিলসহ দর্শনার ফারুক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-07-15 ইং
পোড়াদহে ফেনসিডিলসহ দর্শনার ফারুক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: পোড়াদহ জিআরপি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফারুক হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ১০ বোতল ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি দর্শনা হল্ট স্টেশনপাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সলেমান হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমঙ্গীর হোসেন ফোর্স নিয়ে পোড়াদহ স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের ওপরে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনপাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে সোপর্দ করেছে জিআরপি পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)