মেহেরপুরের নতুন এসপি মুরাদ আলী

আপলোড তারিখঃ 2019-07-15 ইং
মেহেরপুরের নতুন এসপি মুরাদ আলী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বদলি হয়েছেন। তাঁকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে লক্ষীপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, মৌলভীবাজার, নাটোর, ব্রাক্ষণবাড়িয়া, নেত্রকোণা, মেহেরপুর, নরসিংদী এবং মাদারীপুর জেলার পুলিশ সুপার পদে নতুন পদায়ন ও বদলির উল্লেখ রয়েছে। সরকারি প্রজ্ঞাপনে মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই সঙ্গে ডিএমপি উপপুলিশ কমিশনার এস এম মুরাদ আলীকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)