স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, যুবককে হাতুড়িপেটা!

আপলোড তারিখঃ 2019-07-15 ইং
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, যুবককে হাতুড়িপেটা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় জয়নাল খান নামের এক কাঠমিস্ত্রিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। গতকাল রোববার দুপুরে উপজেলার সাফদারপুর মোকসেদ মোড়ে এসবিএল বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাধা দিতে এলে মজিবুল হক নামের আরও একজনকেও পিটিয়ে আহত করে বখাটেরা। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জয়নালকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এলাকাবাসী জানায়, সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের কলোনীপাড়ার কিছু বখাটে এসবিএল স্কুলের সামনে লক্ষীকু- গ্রামের গোলাম খানের ছেলে কাঠমিস্ত্রি জয়নাল খানের দোকানে বসে স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক সাইফুর রহমানকে জানায়। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক সাইফুর রহমান কাঠমিস্ত্রি জয়নালকে তাঁর দোকানের সামনে বখাটেদের বসতে দিতে নিষেধ করেন। কাঠমিস্ত্রি জয়নাল ওই বখাটেদের স্কুলের সামনে দাঁড়াতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ৮-১০ জন বখাটে এসে কাঠমিস্ত্রি জয়নালকে কাঠ ও হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। এ ঘটনায় মজিবুল হক নামের একজন বাধা দিতে গেলে বখাটেরা তাঁকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জয়নালকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কোটচাঁদপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ইভটিজিং ও মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)