আজ ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে পালিত হবে

আপলোড তারিখঃ 2019-07-15 ইং
আজ ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে পালিত হবে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন ও চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ওয়াশীমুল বারী। সভায় জানানো হয়, আজ ১৫ জুলাই সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতে ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’ পালিত হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হবে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী (ভার.) মো. সবুক্তগীন, এনডিসি সিব্বির আহমেদ, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ কে এম মিজানুর, যুব উন্নয়নের উপপরিচালক মাসুম আহামেদ, জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উল্লেখ্য ২০১৪ সালের ১৮ ডিসেম্বর বেকারত্বের চ্যালেঞ্জকে মোকাবিলা এবং যুব সম্প্রদায়ের জন্য উন্নত আর্থ-সামাজিক পরিবেশ নিশ্চিত করতে দক্ষতা অর্জন ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জুলাই মাসের ১৫ তারিখকে ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’ হিসেবে ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)