আলমডাঙ্গায় ৩ লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি

আপলোড তারিখঃ 2019-07-15 ইং
আলমডাঙ্গায় ৩ লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের স্কুলপাড়ার বিপ্লব হোসেনের বাড়ি থেকে ৩ লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়েছে। গত শনিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানান বিল্পব। জানা গেছে, কালিদাসপুর স্কুলপাড়ার বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মালিথার ছেলে বিপ্লব হোসের বাড়ি থেকে গত শনিবার গভীর রাতে একটি গাভি, একটি তিন মাসের বাছুরসহ একটা ষাঁড় চোরচক্র চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ ব্যাপারে বিল্পব হোসেন জানান, ‘আমি প্রতিদিনের মতো শনিবার বাড়ি ফিরে গরুর গোয়ালে গরু দেখাশোনা করে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি, গরুর গোয়ালে গরু নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলো পওয়া যায়নি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)