দামুড়হুদায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

আপলোড তারিখঃ 2019-07-15 ইং
দামুড়হুদায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে দামুড়হুদা উপজেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকী সালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী ও দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, আবু তালেব, ছবির উদ্দীন, শাহরিয়ার কবির, সেলিম রেজা, প্রধান শিক্ষক আলাউদ্দীন, শামসুন্নাহার, খুরশীদা খানম, হাবিবুর রহমান, হারুন অর রশিদ, জেনিফার ইয়াসমিন, শ্রী নারায়নচন্দ্র পাল, জাহানারা পারভীন বিউটি প্রমুখ। বড়বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বুইচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বড়বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে। এরপর পর্যায়ক্রমে দিনব্যাপী মোট ১৮টি দলের মধ্যে (বালক ও বালিকা) খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকেরা ৫-০ গোলে পারকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, পীরপুরকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা ১-০ গোলে খলিশাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, চারুলিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকেরা ২-১ গোলে কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা ৫-০ গোলে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকেরা ৩-১ গোলে কলাবাড়ি-রমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা ১-০ গোলে দর্শনা জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকেরা টাইব্রেকারে ৪-৩ গোলে লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। আজ সোমবার একই মাঠে সকাল আটটা থেকে এ টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। খেলায় রেফারি ছিলেন শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান খোকন, তানজুল ইসলাম, তারিক মাহমুদ ও সুভাষ চন্দ্র দাস। ধারাভাষ্য দেন শিক্ষক মনিরুল ইসলাম, আব্দুল আলিম ও হাসান গাজী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)