সাগান্না ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওহাব আলী

আপলোড তারিখঃ 2019-07-15 ইং
সাগান্না ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওহাব আলী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ওহাব আলী মেম্বার। গতকাল রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওহাব আলী দায়িত্ব পাওয়ার পর ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, গত বুধবার সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল মামুন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেন। এ হজকালীন সময়ের জন্য তিনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে যান ওহাব আলী মেম্বারের ওপর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)