উদ্বোধন করলেন পৌর মেয়র জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2019-07-14 ইং
উদ্বোধন করলেন পৌর মেয়র জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ভিমরুল্লা স্লাম এলাকায় রাস্তা নির্মাণকাজের বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লা স্কুলপাড়াস্থ স্লাম এলাকায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডি সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের (ইউজিআইআইপি-৩) অর্থায়নে স্লাম ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়ন কল্পে ৫৯০ মিটার ফুটপাথ রাস্তা, ১৩টি সিঙ্গেল টয়লেট, ১৫টি সোলার স্ট্রিট লাইট, ৭টি হস্তচালিত গভীর নলকূপ ও ২টি ডাস্টবিন নির্মাণ বা স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান, ভিমরুল্লা স্কুলপাড়া এসআইসির সভাপতি মিতা খাতুন, সাধারণ সম্পাদক কনিকা খাতুন, ভিমরুল্লা এসআইসি কমিটির সব সদস্য, স্থানীয় মুরব্বি আখের আলী মোল্লা, মঙ্গল মোল্লা, জহুরুল মোল্লা, মিন্টু, লাল মোহাম্মদ লাল্টু, লুৎফর রহমান, মুক্তার সিং, শামীম, বিপুল, ইকরামুল, হারেজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. রিন্টু মিয়া প্রমুখ। পরে প্রকল্পের সফলতা, সমৃদ্ধি ও পৌরবাসীর মঙ্গল কামনা করে দোয়া করেন ছাত্রলীগের নেতা মো. জাহাঙ্গীর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)