সোলাইমান সভাপতি ও জাহাঙ্গীর সম্পাদক

আপলোড তারিখঃ 2019-07-14 ইং
সোলাইমান সভাপতি ও জাহাঙ্গীর সম্পাদক ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট, চুয়াডাঙ্গার কমিটি গঠন সমীকরণ প্রতিবেদক: বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট, চুয়াডাঙ্গা অঞ্চলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় অগ্রণী ব্যাংক লিমিটেড কেদারগঞ্জ শাখা কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড হারদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসাইন ও অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) চুয়াডাঙ্গা অঞ্চলের সভাপতি জাহাঙ্গীর হোসেন। সভায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অগ্রণী ব্যাংকের সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সোলাইমানকে সভাপতি, জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক ও ফিরোজ খন্দকারকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট, চুয়াডাঙ্গা অঞ্চলের আঞ্চলিক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) চুয়াডাঙ্গা অঞ্চলের সাধারণ সম্পাদক ফিরোজ খন্দকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)