আলমডাঙ্গায় ট্রাকের হেলপার লিখন নিখোঁজ

আপলোড তারিখঃ 2019-07-14 ইং
আলমডাঙ্গায় ট্রাকের হেলপার লিখন নিখোঁজ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বাস টার্মিনাল থেকে লিখন আলী নামের (১৪) এক ট্রাকের হেলপার নিখোঁজ হয়েছে। লিখন ট্রাকচালক শরিফুলের অধীনে হেলপারের কাজে নিয়োজিত ছিল। গত ৩ মে থেকে তাকে আর খুঁজে পায়নি তার পরিবার। লিখন আলী আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ী গ্রামের আমিন আলীর ছেলে। লিখনের পিতা জানিয়েছেন, লিখনের উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, ডান চোয়ালের ওপরের দিকে কাটা দাগ রয়েছে। এ ঘটনায় লিখনের পরিবারের লোকজন ৬ জুলাই আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নম্বর ২৪২। যদি কোনো ব্যক্তি লিখনের সন্ধান পান, তাহলে ০১৭৫৫৯৬৮২৩২, ০১৯২১৮২৩১০৮ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)