চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভা আজ

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভা আজ ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টায় দামুড়হুদার আটকবর স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যরা। সভায় আওয়ামী লীগকে সুসংগঠিত করে সরকার ও দলের ঘোষিত উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে উপজেলা, ইউনিয়ন কমিটিসহ সব সাংগঠনিক ইউনিটসমূহের সম্মেলনের প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা গেছে। তবে এ ছাড়াও বিবিধ বিষয়ে আলোচনা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)