প্রেমিকের বাড়িতে অবস্থান, বিষপান!

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
প্রেমিকের বাড়িতে অবস্থান, বিষপান! ছবির ক্যাপশন:
হরিণাকু-ুতে কলেজছাত্রী অন্তঃসত্ত্বা, পিতৃত্বের দাবিতে ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ুতে কলেজপড়–য়া এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সন্তানের পিতৃত্বের দাবি ছেলের পরিবার প্রত্যাখান করায় ওই ছাত্রী বিষপান করে হাসপাতালে চিকিৎসাও নিয়েছে। ঘটনাটি ঘটেছে হরিণাকু-ু উপজেলার জোড়াদহ গ্রামে। গ্রামবাসী জানায়, গত সোমবার বিকেলে হরিণাকু-ুর জোড়াদহ কলেজের ওই ছাত্রী জোড়াদহ গ্রামের দক্ষিণপাড়ার ওমর আলী ম-লের বাড়িতে অবস্থান নেয়। তখন তার হাতে ছিল ডাক্তারি পরীক্ষার রিপোর্ট। ছাত্রীর দাবি, ওমর আলীর প্রবাসী ছেলে পারভেজ হোসেন আলতাফের সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে সে ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ঘটনার দিন ওই ছাত্রীকে ছেলের পরিবারের লোকজন তাড়িয়ে দিলে রাতেই সে বিষপান করে। প্রথমে তাকে হরিণাকু-ু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার চিকিৎসা শেষে ওই ছাত্রী হরিশপুরে গ্রামে ফিরেছে। গতকাল শুক্রবার দুপুরে অন্তঃসত্ত্বা ওই ছাত্রীর মা গণমাধ্যমকর্মীদের মুঠোফোনে জানান, তাঁর মেয়ে ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে ডাক্তারি পরীক্ষায় উল্লেখ রয়েছে। জোড়াদহ গ্রামের ওমর আলী ম-লের ছেলে পারভেজ হোসেন আলতাফ তাঁর মেয়ের এত বড় সর্বনাশ করেছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি জানান, ‘এ বিষয়ে আমার মেয়ে ঝিনাইদহের একটি আদালতে বৃহস্পতিবার অভিযোগ করেছে। এখনো কোর্টের আদেশ হয়নি।’ বিষয়টি নিয়ে জোড়াদহ ইউনিয়নের মেম্বার দেবাশিষ কুমার সরকার জানান, ‘চার মাস আগে এ নিয়ে গ্রামে সালিস বৈঠক করে দুই পরিবারের মধ্যে সমঝোতা করা হয়। দুই পরিবারের মধ্যে আর্থিক লেনদেনের পর ছেলে পারভেজ হোসেন আলতাফ দুবাই চলে যায়। সে সময় তো শুধু প্রেমের সম্পর্কের কথাই জানতাম। এখন মেয়েটি বলেছে, সে নাকি পাঁচ মাসের গর্ভবতী। কীভাবে কী হলো, তা-ও আমরা বুঝতে পারছি না।’ মেম্বার দেবাশিষ কুমার সরকার আরও জানান, ‘জোড়াদহ গ্রামে ওমর আলীর বাড়িতে মেয়েটি একটি কাগজ হাতে করে গত সোমবার বিকেলে কিছু সময় অবস্থান ও পরে বিষপান করে। ঘটনার দিনে ছেলেপক্ষ আমাকে ডেকেছিল। আমি যেয়ে দেখি, মেয়েটি একটি কাগজ হাতে করে বসে আছে। সে দিন আমরা তাকে বুঝিয়ে-সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিই। যা দেখছি, এখন সার্বিক বিষয়টি জটিল পর্যায়ে চলে গেছে।’ এ ব্যাপারে হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘কলেজছাত্রী গর্ভবতী হওয়ার খবরটি আমি স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)