মোটর শ্রমিকদের চলমান ধর্মঘট অযৌক্তিক

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
মোটর শ্রমিকদের চলমান ধর্মঘট অযৌক্তিক ছবির ক্যাপশন:
মেহেরপুরে বাস ও মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন মেহেরপুর অফিস: মেহেরপুর-কুষ্টিয়া-মুজিবনগর সড়কে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। সংবাদ সম্মেলনে মেহেরপুরে মোটর শ্রমিকদের চলমান ধর্মঘট অযৌক্তিক বলে জানিয়েছে বাস মালিক সমিতি। মালিকপক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আকস্মিক ধর্মঘট ডেকে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করায় তাঁদের নিন্দাও করেন মালিকপক্ষের নেতারা। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে মেহেরপুর আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেহেরপুর আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল। বক্তব্যে তিনি বলেন, ‘শ্রমিক প্রতিনিধিরা আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেননি। তাঁদের নেতারা যদি আলোচনা করতেন, তাহলে এটা নিয়ে আলোচনা হতে পারতো। এভাবে যাত্রীদের জিম্মি করে দাবি আদায় করা যাবে না।’ শ্রমিকেরা বাস না চালালে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আভাস দেন মালিক পক্ষের লোকজন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সহসভাপতি মোজাম্মেল হোসেন, কোষাধক্ষ্য খোকন মিয়া, লাইন সেক্রেটারি হাসিদুল মিয়া, সদস্য আলমগীর হোসেন, হাফিজুর রহমান, সাকিবুর রহমান, রেজানুর রহমান, বাবুল হোসেন, মেঘা মিয়া, আব্দুর রশিদ, জাহাঙ্গীর হোসেন, লিমন মিয়াসহ সমিতির অন্য সদস্যরা। এ ছাড়া সংবাদ সম্মেলনে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)