দর্শনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
দর্শনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ কথিত সাংবাদিক হারুন অর রশিদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে কেরুজ মিলগেট এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুন অর রশিদ দর্শনা আজিমপুরের আব্দুর রহমানের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ও ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে গতকাল শুক্রবার বিকেলে দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেলবাজার কেরুজ মিলগেট-সংলগ্ন আল-মামুন সবুজের ‘সবুজ স্টোর’ নামক চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন অর রশিদকে (২৯) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করে উদ্ধার হওয়া ইয়াবাসহ আসামিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)