মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সুস্থতা কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সুস্থতা কামনায় দোয়া ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও তাঁর সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মেহেরপুর জেলা জাতীয় পার্টি। গত বৃহস্পতিবার দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সুমন পারভেজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, উপদেষ্টা কিতাব আলী, সিনিয়র সহসভাপতি মোসলেম আলী, আব্দুল বাকি, বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হোসেন, কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আনছারুল ইসলাম, প্রচার সম্পাদক মামলত হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, পৌর সভাপতি আব্দুর রাজ্জাক, যুবসংহতির আহ্বায়ক সরোয়ার হোসেন প্রমুখ। এ সময় অনুষ্ঠানে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক রুহুল আমিন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আশকার আলী, পৌর সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও তাঁর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)