নির্মাণকাজ উদ্বোধন করলেন পৌর মেয়র জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
নির্মাণকাজ উদ্বোধন করলেন পৌর মেয়র জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বড় মসজিদের অভ্যন্তরে ৯৫ মিটার সিসি রাস্তা বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড় মসজিদের অভ্যন্তরীণ ৯৫ মিটার সিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় আসরের নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা শেখ মাস্তার, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, ঠিকাদার মো. মোর্তুজা, বড় মসজিদ কমিটির সভাপতি ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি ইদু, সাধারণ সম্পাদক রিপন ম-ল, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর প্রমুখ। পরে প্রকল্পের সফলতা, সমৃদ্ধি ও পৌরবাসীর মঙ্গল কামনা করে দোয়া করেন রেলপাড়া বড় মসজিদের পেশ ইমাম মাওলানা বশির উদ্দীন। প্রকল্প সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল এডিবির অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বড় মসজিদের অভ্যন্তরীণ ১ নম্বর গেট হতে ২ নম্বর গেট পর্যন্ত ৯৫ মিটার দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের সিসি ঢালাই রাস্তার নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। এ ছাড়াও এ প্রকল্পের অধীনে ৬ নম্বর ওয়ার্ডের সিসি ড্রেন, রাস্তা নির্মাণসহ বেশ কিছু উন্নয়নকাজের ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৪০ হাজার টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)