জীবননগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
জীবননগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে দৈনিক সকালের সময় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় জীবননগর স্টেডিয়াম মাঠে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল বাশার, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সীমান্ত ইউপির চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, মনোহরপুর ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সাবেক ফুটবলার সিরাজুল ইসলাম, শিক্ষক আ. সামাদ, আ. মোমিন প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ রাখে। তা ছাড়া বর্তমান সময়ে সমাজের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে মাদক। এ মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের লেখাপড়ার পাশাপাশি তাদের মেধা বিকাশের জন্য খেলাধুলার দিকেও একটু নজর দিতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)