চুয়াডাঙ্গা পৌর আ.লীগের ওয়ার্ড কমিটি গঠনের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
চুয়াডাঙ্গা পৌর আ.লীগের ওয়ার্ড কমিটি গঠনের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা আহ্বান করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। ১৬ জুলাইয়ের মধ্যে পৌর আওয়ামী লীগের আওতাধীন সব কটি ওয়ার্ড কমিটি তাদের সম্মেলনের প্রস্তুতি সভা শেষ করবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)