ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের ওফাত দিবস পালিত

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের ওফাত দিবস পালিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘মরণের আগে মরো, সমনকে শান্ত করো, যদি তাই করতে পারো ভবপারে যাবিরে মন রসনা’ এমন হাজারো আধ্যাতিক গানের ¯্রষ্টা ছিলেন ঝিনাইদহের মরমি কবি পাগলা কানাই। গতকাল শুক্রবার ছিল কবির ১৩০তম ওফাত দিবস। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ। এ সময় পাগলা কানাই মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ার অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, বেড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুজ্জামান, নাসিরুদ্দিন বিশ্বাস, হাশেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বইপাঠ প্রতিযোগিতা, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)