১২ গুণীজনকে সম্মাননা প্রদান

আপলোড তারিখঃ 2019-07-13 ইং
১২ গুণীজনকে সম্মাননা প্রদান ছবির ক্যাপশন:
শিশুদের জন্য ফাউন্ডেশনের শিক্ষা ও সাহিত্য সম্মেলন সমীকরণ প্রতিবেদক: একটি জাতিসত্তা অনায়াসে বিশ্ব সভায় সদর্পে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যদি সে জাতি তাঁদের শিশু-প্রজন্মকে সুশিক্ষা প্রদানের পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে একনিষ্ঠভাবে সম্পৃক্ত করতে পারে। শিশুদের জন্য ফাউন্ডেশন চুয়াডাঙ্গার আয়োজনে হেদায়েত আলী বিশ্বাস গুণীজন সম্মাননা, শিক্ষা ও সাহিত্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দেশবরেণ্য শিশু সাহিত্যিক বিটিভির সাবেক মহাপরিচালক আলী ইমাম। তিনি আরও বলেন, ‘আসুন আমরা সাহিত্য ও সংস্কৃতিমনা একটি সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে শিশুদের প্রতি যতœশীল হই। যাতে আমাদের প্রজন্ম বাংলাদেশের পতাকা হাতে বিশ্বসভায় নেতৃত্ব দিতে পারে।’ গতকাল শুক্রবার বিকেলে শিশুদের জন্য ফাউন্ডেশনের চুয়াডাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ শিক্ষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলার ১২ জন গুণী ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন অমিতাভ মীর (কবিতা), আব্দুস সালাম দৌলতী (কবিতা), আকলিমা খাতুন (কবিতা), শামিমা আক্তার (কবিতা), চিত্তরঞ্জন সাহা চিতু (ছড়া), ইদ্রিস ম-ল (ছড়া), লিয়ন আজাদ লিয়ন (ছড়া), এ্যালবার্ট বিশ্বাস (সমাজসেবা), মাহাতাব উদ্দিন (শিক্ষকতা), বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম (শিক্ষকতা), ফকরুল ইসলাম (সংগঠক) ও খালেকুজ্জামান (সংগঠক)। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার আসলাম সানী, ছড়াকার আর এম মঞ্জু, কুমুদিনী নার্গিস, শেলি সেলিনা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশুদের জন্য ফাউন্ডেশনের সভাপতি ফকরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)