ঝিনাইদহ-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

আপলোড তারিখঃ 2019-07-12 ইং
ঝিনাইদহ-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ মালিক সমিতির বাস চলাচলে মাগুরা মালিক সমিতির বাধার কারণে ঝিনাইদহ-মাগুরা সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ মে ঝিনাইদহ মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু ও মাগুরা মালিক সমিতির সভাপতি মীর আবু সাইদসহ উভয় মালিক সমিতির অধিকাংশ নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ঝিনাইদহ ও মাগুরা মালিক সমিতির গাড়ি যৌথ রোটেশনে চালানো হবে এবং ঝিনাইদহে মাগুরা ও ঝিনাইদহ মালিক সমিতির উভয় গাড়ি দাঁড়িয়ে সুবিধা ভোগ করবে। অনুরূপভাবে মাগুরাতে মাগুরা মালিক সমিতির গাড়ি যেখানে দাঁড়াবে এবং যে সুবিধা ভোগ করবে, ঝিনাইদহ মালিক সমিতির গাড়িও সেখানে দাঁড়াবে এবং একই সুবিধা ভোগ করবে। সে চুক্তি, শর্ত ও রোটেশন মোতাবেক গত ২৪ জুন থেকে গাড়ি চালানো শুরু হলে শ্রমিক ইউনিয়নের অসহযোগিতার অজুহাত তুলে মাগুরা মালিক সমিতি মাগুরার স্ট্যান্ডগুলোতে গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। এ ছাড়াও গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে আসছে তারা। এ নিয়ে ৩০ জুন ঝিনাইদহ মালিক সমিতিতে, ১ জুলাই মাগুরা মালিক সমিতিতে ও সর্বশেষ ৯ জুলাই ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নে উভয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের উপস্থিতিতে যৌথসভা অনুষ্ঠিত হলেও মাগুরা মালিক সমিতির একগুঁয়েমিপনার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তারা ঝিনাইদহ থেকে মাগুরা ফিরে গিয়ে লোকাল গাড়ি ফিরিয়ে দেয়। ঝিনাইদহের মালিকের ঢাকার গাড়িসহ দূরপাল্লার সব গাড়ির মালিকদের গাড়ি পাঠাতে নিষেধ করে দিয়েছে তারা। এতে ঝিনাইদহ-মাগুরা সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে জানাতে চাইলে ঝিনাইদহ মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, ‘মালিকদের ব্যবসার লক্ষ্যে মাগুরা মালিক সমিতির সঙ্গে একাধিকবার ফোনে কথা বলে এবং সভা করে যৌথ রোটেশনে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারা নানা অজুহাতে মাগুরাতে আমাদের গাড়ি দাঁড়াতেই দিচ্ছে না। মাগুরার অযৌক্তিক দাবির কারণে এর আগেও গাড়ি চলাচল বন্ধ হয়। সে সময় খুলনা কমিশনার অফিসে সভা করে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছিল।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)