মেহেরপুরে চুরিবিদ্যায় দক্ষ আলামিন কারাগারে

আপলোড তারিখঃ 2019-07-12 ইং
মেহেরপুরে চুরিবিদ্যায় দক্ষ আলামিন কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: আলামিন হোসেনের বয়স ১৯ হলেও চুরিবিদ্যায় তিনি বেশ দক্ষ। মেহেরপুরের বিভিন্ন এলাকায় সম্প্রতি তিনি ১৭ বার চুরির পর পুলিশের হাতে ধরা পড়েছেন। পরে আদালতে তিনি ১৭টি চুরির কথা স্বীকারও করেছেন বলে জানা গেছে। আলামিন হোসেন মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের খোকনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলামিন হোসেন মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহীন রেজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোত্তি প্রদান করেন। সম্প্রতি মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ওয়াপদা সড়কে মিয়া ফার্মেসি, একই এলাকায় নিলুফার ইয়াসমিন রূপার বাড়ি, কলেজ মোড় এলাকায় গ্রামবাংলার দোকানসহ বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠানের চুরির ঘটনা। এ চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে গত মঙ্গলবার উপপরিদর্শক (এসআই) আসিকের নেতৃত্বে শহরের স্টেডিয়ামপাড়া এলাকা থেকে আলামিনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলামিন ১৭টি চুরির কথা স্বীকার করেন। আলামিন জানান, তাঁর মামির বাড়ি প্রথম চুরির ঘটনা ঘটান তিনি, সেখানে তিনি বেশকিছু অলংকার চুরি করেন। পর্যায়ক্রমে তিনি অন্য চুরির ঘটনাগুলো ঘটাতে থকেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)