ঢাকায় যাচ্ছেন চুয়াডাঙ্গার পৌর কর্মকর্তা-কর্মচারীরা

আপলোড তারিখঃ 2019-07-12 ইং
ঢাকায় যাচ্ছেন চুয়াডাঙ্গার পৌর কর্মকর্তা-কর্মচারীরা ছবির ক্যাপশন:
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবিতে বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার একদফা দাবিতে ঢাকায় যাবেন চুয়াডাঙ্গার চার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় এ উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার হলরুমে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা পৌরসভা শাখার এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর ও জেলা শাখার সভাপতি প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস। সভায় বক্তব্য দেন পৌর শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন, পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, উচ্চমান সহকারী মোয়াজ্জেম হোসেন, প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস প্রমুখ। সভায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী রোববার ঢাকা প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সব কটি পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীরা মহাসমাবেশসহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়। উক্ত কর্মসূচিতে যোগদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দাবি আদায়ের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার চারটি পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারী আগামীকাল শনিবার একত্রিত হয়ে ঢাকার উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন। কর্মসূচি চলাকালে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। সে কারণে সম্মানিত নাগরিকগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ এবং বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়শনের নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)