ধর্ষক বাপ্পি এখনো ধরাছোঁয়ার বাইরে!

আপলোড তারিখঃ 2019-07-11 ইং
ধর্ষক বাপ্পি এখনো ধরাছোঁয়ার বাইরে! ছবির ক্যাপশন:
হাতিকাটায় ধর্ষণের ঘটনা : কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটার আবাসনের কিশোরী ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গাইনি চিকিৎসকের উপস্থিতিতে আলামত সংগ্রহ করা হয়। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও আসামি বাপ্পিকে আটক করতে পারেনি পুলিশ। চুয়াডাঙ্গায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘আমরা আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছি। খুব শিগগিরই আসামি বাপ্পিকে আটক করতে সক্ষম হব।’ উল্লেখ্য, গত মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের আবাসনে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে এ ঘটনায় অভিযুক্ত বাপ্পি (৩৫) পলাতক রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবারই ওই কিশোরীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)