জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2019-07-11 ইং
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরের খয়েরহুদা বিলপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আম্বিয়া বেগম (৫০) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আম্বিয়া বেগম উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের বিলপাড়ার ফকির মোহাম্মদের স্ত্রী। জানা যায়, গতকাল দুপুরের দিকে রান্না করার জন্য বাড়ির পাশের খড়ির গাদা থেকে খড়ি আনতে যান আম্বিয়া বেগম। এ সময় খড়ির গাদায় ঝুলে থাকা পল্লী বিদ্যুতের মেইন লাইনের ছেঁড়া তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পল্লী বিদ্যুতের অফিসে ফোন করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পর আম্বিয়ার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেডিকে ইউপির চেয়ারম্যান খাইরুল বাসার শিপলু বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। অসাবধানতাবশত বিদ্যুতের তার খড়ির গাদার ওপর ঝোলার কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।’ জীবননগর থানার তদন্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)