আলমডাঙ্গার বলেশ্বরপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2019-07-11 ইং
আলমডাঙ্গার বলেশ্বরপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নূরজাহান বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নূরজাহান বেগম আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের বাজারপাড়ার আজিত বিশ্বাসের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে চৌকির ওপর পা ঝুলিয়ে বসেছিলেন নূরজাহান বেগম। এ সময় একটি সাপ তাঁর পায়ে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা একটি স্থানীয় কবিরাজকে ডেকে আনলে কবিরাজ পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, নূরজাহান বেগমের শরীরে কোনো বিষ নেই। তারপরও পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা ওই নারীর লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)