স্পিরিট রাখায় হোমিও চিকিৎসককে জরিমানা

আপলোড তারিখঃ 2019-07-10 ইং
স্পিরিট রাখায় হোমিও চিকিৎসককে জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ুতে অবৈধভাবে স্পিরিট রাখার দায়ে সাহেদ আলী নামের এক হোমিও চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে হরিণাকু-ু শহরের হলবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় সাহেদ আলীর দোকান থেকে এক লিটার স্পিরিট উদ্ধার করা হয়। সাহেদ আলী হরিণাকু-ু গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, হরিণাকু-ু উপজেলার হলবাজার এলাকার হোমিও চিকিৎসক সাহেদ আলী স্পিরিট বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়। এ সময় সাহেদ আলীকে আটক করে তাঁর দোকান থেকে এক লিটার স্পিরিট উদ্ধার করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হরিণাকু-ু উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে স্থানীয় কলেজের অধ্যক্ষের জিম্মায় তাঁকে ছেড়ে দেন। হোমিও চিকিৎসক সাহেদ আলী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্পিরিটের ব্যবসা করছিলেন বলে এলাকাবাসী জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)