ডাউকিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হলেন উজিফা

আপলোড তারিখঃ 2019-07-10 ইং
ডাউকিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হলেন উজিফা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের ২ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচনে মোছা. উজিফা খাতুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থী উজিফা খাতুনকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। উল্লেখ্য, ডাউকি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মৃত্যুবরণ করলে ওই ওয়ার্ডে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে উজিফা খাতুনই একমাত্র মনোনয়নপত্র উত্তোলন করেন এবং জমা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)