ঝিনাইদহ জেলা পুলিশের প্রেস ব্রিফিং

আপলোড তারিখঃ 2019-07-10 ইং
ঝিনাইদহ জেলা পুলিশের প্রেস ব্রিফিং ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: স্বচ্ছতার ভিত্তিতে ঝিনাইদহে পুলিশে লোক নিয়োগের বিষয়ে গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদন্নোতিপ্রাপ্ত) মিলু মিয়া বিশ্বাস। সাংবাদিকদের তিনি জানান, গত ২৬ জুন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ লাইনসে এ নিয়োগ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২ জুলাই। এবারের নিয়োগ কার্যক্রমে প্রায় ৩ হাজার প্রার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্য থেকে লিখিত পরীক্ষায় ৩৪১ জন উত্তীর্ণ হন। চূড়ান্ত ফলাফলে মেধাতালিকা অনুসারে ৫৯ জনকে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে কোটাসহ পুরুষ ৩০ জন ও মহিলা ২৯ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে শেষ করায় ঝিনাইদহ প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)