জীবননগরে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

আপলোড তারিখঃ 2019-07-09 ইং
জীবননগরে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে উপজেলার মনোহরপুর মাধবখালী মাঠ থেকে ৬টি এয়ার রাইফেল ও ২৯টি স্প্রিং উদ্ধার হয়েছে। এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন উপজেলার মাধবখালী মাঠে চোরাকারবারিরা অস্ত্র পাচার করার উদ্দেশ্যে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ধোপাখালী বিওপির টহল দল মনোহরপুর মাধবখালী মাঠে এক ব্যক্তির আমবাগানে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বস্তাভর্তি মালামাল ফেলে পালিয়ে যান। পরে বস্তা খুলে ৬টি ভারতীয় এয়ার রাইফেল ও ২৯টি স্প্রিং উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভারতীয় অস্ত্রের আনুমানিক মূল্য ১ লাখ ৭৯ হাজার টাকা। তিনি আরও জানান, এসব অস্ত্র দিয়ে দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা ছিল পাচারকারীদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)