মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে

আপলোড তারিখঃ 2019-07-09 ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদ হাসান আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার বিকেলে জাহিদ হাসান মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনালের ৪র্থ আদালতের বিচারক মো. কেরামত আলীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাহিদ হাসান গাংনী উপজেলার আকুবপুর গ্রামের ওসমান আলীর ছেলে। ২০১২ সালের ৯ সেপ্টেম্বর গাংনী থানার পুলিশ ৮৯ বোতল ফেনসিডিলসহ জাহিদকে আটক করে। এ ঘটনায় মামলার পর গত বছর মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক তাঁকে সাত বছরের সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল দেন। তখন থেকে জাহিদ হাসান পলাতক ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)