দামুড়হুদায় আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

আপলোড তারিখঃ 2019-07-09 ইং
দামুড়হুদায় আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা থানার পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লাল্টু হোসেন (৩৭), সুন্নত আলী (২৬), বাচ্চু শাহা (৬০) ও আমির হোসেন (৫৮)। গতকাল সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়। দামুড়হুদা থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে দামুড়হুদা থানার পুলিশ জানতে পারে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে মধ্যরাতে অপরাধমূলক কর্মকা- করার জন্য বেশকিছু ব্যক্তি একসঙ্গে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গাজী শামীমুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বড় দুধপাতিলা গ্রামের মৃত আবু ছাত্তারের ছেলে লাল্টু হোসেন, একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে সুন্নত আলী, তারিনীপুর ঈদগাহপাড়ার খনিজ শাহার ছেলে বাচ্চু শাহা ও তারিনীপুর পূর্বপাড়ার কালু ম-লের ছেলে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে দামুড়হুদা থানার পুলিশ। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় গতকাল সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা গভীর রাতে একসঙ্গে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দামুড়হুদা থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের দুধপাতিলা এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁরা বিভিন্ন সময় জেলার বাইরে অবস্থান করেন এবং মাঝেমধ্যে চুয়াডাঙ্গাসহ আশপাশ থানা এলাকায় উপস্থিত হয়ে অপরাধমূলক কর্মকা- ঘটান। তাঁদের প্রত্যেকেরই নামে প্রায় একাধিক অভিযোগ আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)