ঝিনাইদহ জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স

আপলোড তারিখঃ 2019-07-09 ইং
ঝিনাইদহ জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: কল সেন্টার ৩৩৩ থেকে তথ্য ও সেবা কীভাবে জনগণ পাবে, এ বিষয়ে ঝিনাইদহে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম রায়হান, মিজানুর রহমান বাবুল, মাহমুদ হাসান টিপু, আলাউদ্দিন আজাদ, অ্যাড. শেখ সেলিম, সহকারী কমিশনার (আইসিটি) কামরুজ্জামান সরকার ও জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, মোবাইল বা টেলিফোন থেকে ৩৩৩ নম্বরে ডায়াল করে দেশের যেকোনো প্রান্ত থেকে নাগরিকেরা সামাজিক প্রতিকার, সরকারি বিভিন্ন তথ্য, জেলা ও পর্যটন সম্পর্কে সব বিষয়ে জানতে পারেন। গত বছরের সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে আজ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে ৩৩৩ কল সেন্টারে কল দেওয়া হয়েছে। এর মধ্যে বাল্যবিবাহ, যৌতুক ও বিভিন্ন সামাজিক সমস্যার প্রায় ৩১টি সেবা প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)