হাফপ্যান্ট বাহিনীর ৪ সদস্য আটক

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
হাফপ্যান্ট বাহিনীর ৪ সদস্য আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ঝিলখালী মাইলপোতা মাঠে ডাকাতির ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝিলখালী মাইলপোতা মাঠের রাস্তার ওপর বাঁশ ফেলে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ আদালতে সোপর্দ করা হবে। গত শুক্রবার ঝিলখালীতে ডাকাতির ঘটনার পর স্থানীয় লোকজন এক সন্দেহভাজনকে আটক করে পুলিশে দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্নভাবে ফাঁদ পেতে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জড়িত হাফপ্যান্ট বাহিনীর অন্য অপরাধীদের গ্রেপ্তারে জোর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিনারুল ইসলাম (৩৫), মামুন (২২), ইমদাদুল (৩৫) ও মিলন হোসেন (৩০)। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার পুলিশের ওসি (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান জানান, ডাকাতির ঘটনার পর বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি ব্যক্তিদের গ্রেপ্তার করে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা ঝিলখালী মাইলপোতা মাঠের রাস্তার ওপর বাঁশ ফেলে তা-ব চালায় ১২-১৪ জনের একদল ডাকাত। ওই সময় হাফপ্যান্ট পরা ডাকাত সদস্যরা হাতে রামদা নিয়ে দুটি মোটরসাইকেল ও পাখিভ্যানে থাকা লোকজনকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়। পরে ওই রাতেই খবর পেয়ে সদর থানা ও সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)