শুরু হয়েছে গবাদিপশুর টিকাদান কর্মসূচি

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
শুরু হয়েছে গবাদিপশুর টিকাদান কর্মসূচি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উদ্যোগে গবাদিপশুর টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রোববার থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্নস্থানে গবাদিপশুর টিকাদান সম্পন্ন করা হবে, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত। গতকাল ৭ জুলাই রোববার সকাল ছয়টা হতে নয়টা পর্যন্ত মোক্তারপুর উত্তরপাড়া (উত্তর চাঁদপুর মোড় ও তিন রাস্তার মোড়) টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। টিকা দেওয়ার স্থানগুলো হলো ৮ জুলাই সোমবার সকাল ছয়টা হতে নয়টা পর্যন্ত বড় দুধপাতিলা (বড় মসজিদ) ও ছোটদুধপাতিলা (তিন রাস্তার মোড়), ৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা থেকে নয়টা পর্যন্ত জয়রামপুর মালিতাপাড়া ও জয়রামপুর চৌধুরীপাড়া। এ দিন সকাল সাতটায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া ১০ জুলাই বুধবার ছয়টা হতে নয়টা পর্যন্ত জয়রামপুর নওদাপাড়া উজলার বাড়ি ও জয়রামপুর ইউথ ক্লাব মাঠ, ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ছয়টা হতে নয়টা পর্যন্ত উজিরপুর (স.প্রা.) স্কুলপাড়া ও উজিরপুর ম-লপাড়া রাশিবুলের বাড়ি, ১৪ জুলাই রোববার সকাল ছয়টা হতে নয়টা পর্যন্ত নাপিতখালী ক্লাবমাঠ ও নাপিতখালী রফিকের বাড়ির পাশে, ১৫ জুলাই সোমবার সকাল ছয়টা হতে নয়টা পর্যন্ত হাতিভাঙ্গা ক্লাবঘর মাঠ ও হাতিভাঙ্গা রিফুজি মসজিদ পাড়া, ১৬ জুলাই মঙ্গলবার সকাল ছয়টা হতে নয়টা পর্যন্ত দামুড়হুদা কেশবপুর বিল্লাল মেম্বরের বাড়ির পাশ ও দামুড়হুদা খাঁ পাড়া, ১৭ জুলাই বুধবার সকাল ছয়টা হতে নয়টা পর্যন্ত গোবিন্দহুদা নুরুল পেশকারের বাড়ির পাশে ও চিতলায় (তেঁতুলতলা) এ টিকা প্রদান করা হবে। জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গবাদিপশুর টিকা নেওয়ার জন্য পশুসহ মালিকদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)