ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বাসন্তী রানী (৭০) নামের এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন সিগনালের নিকট এ ঘটনা ঘটে। নিহত বাসন্তী রানী স্টেশনপাড়ার সুধীন বেগের স্ত্রী। খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। আলমডাঙ্গা স্টেশন এলাকার রেলবস্তিতে বসবাসকারী কয়েকজন জানান, গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনাগামী এক ট্রেনে কাটা পড়ে ফকিন্নি ওরফে বাসন্তী রানী মারা গেছেন। পরে লাইনের ওপর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন ছুটে আসেন। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ‘আমাদের কাছে খবর এসেছে। আমরা লাশ উদ্ধারের জন্য সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)