দ্বিগুণ টাকার লোভে সর্বস্বান্ত তরুণেরা!

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
দ্বিগুণ টাকার লোভে সর্বস্বান্ত তরুণেরা! ছবির ক্যাপশন:
জীবননগরে বিশ্বকাপ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জমেছে জুয়া জীবননগর অফিস: জীবননগর শহরের ওলিতে-গলিতে বিশ্বকাপ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চলছে জমজমাট জুয়ার আসর। জীবননগর পৌর শহরের মকছেদ সুপার মার্কেটের জনির চায়ের দোকানের চা ব্যবসায়ী সবুজ, হাকিমসহ শহরের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা মোবাইল ফোনের মাধ্যমে এ জুয়ার আয়োজন করে থাকেন। এ জুয়া খেলায় অংশ নিয়ে বাজারের তরুণেরা সর্বস্বান্ত হয়ে পড়ছেন। নাম প্রকাশ না করা শর্তে এক জুয়াড়ি বলেন, সবুজ আর হাকিমের নেতৃত্বে জীবননগর পৌর শহরের বেশ কয়েকটি স্থানে এ খেলা হয়ে থাকে। তা ছাড়া যে টাকার জুয়া ধরা হয়, হেরে গেলে তার দ্বিগুণ দিতে হয়। আর টাকা নগদ নয়, যিনি হেরে যাবেন, তিনি বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। এ খেলাটি এখন স্কুল-কলেজের ছেলেরাও খেলতে শুরু করেছে। ব্যবসায়ী আফসার আলী জানান, ‘ক্রিকেট খেলা শুরু হলেই জীবননগর শহরের কাঁচাবাজার ও মকছেদ সুপার মার্কেটের বেশ কয়েকটি দোকানে উঠতি বয়সের কিছু ছেলেরা ভিড় জমাতে থাকে। মাঝেমধ্যে খেলার টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে বাধে দ্বন্দ্ব। যার ফলে আমাদের ব্যবসা করতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। তথ্যনুসন্ধানে জানা গেছে, ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে যে জুয়া খেলা হয়, এ খেলায় শুধু যুবক বা ব্যবসায়ীরাই জড়িত নন, এর সঙ্গে কয়েকজন জনপ্রতিনিধিও জড়িত আছেন বলে অভিযোগ আছে। এ ব্যাপারে জীবননগর থানার তদন্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কথা বললে তিনি বলেন, যদি কেউ জুয়া খেলা করে, তাহলে প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)