মেহেরপুরে বিয়ার ক্যানসহ আটক ৩

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
মেহেরপুরে বিয়ার ক্যানসহ আটক ৩ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদকবিরোধি অভিযান চালিয়ে ২০ ক্যান ইতালিয়ান ব্র্যান্ডের বিয়ারসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার দিবাগত রাতে মেহেরপুর জেলার ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের হোটেল বাজারস্থ বম্বে ব্রেড অ্যান্ড কনফেকশনারিতে অভিযান চালায়। এ সময় ওই কনফেকশনারির দ্বিতীয় তলা থেকে ২০ ক্যান ইতালিয়ান বিয়ারসহ ওই তিনজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মেহেরপুর শহরের নতুনপাড়ার আব্দুর রহমানের ছেলে মিঠু, মেহেরপুর সদরের গোভীপুর গ্রামের আরিজুল্লা বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম ও ঝিনাইদহ জেলার হরিণাকু-ু থানার পার্বতীপুর গ্রামের জমির আলীর ছেলে নাজমুল ইসলাম। আটক ব্যক্তিরা সবাই ওই কনফেকশনারিতে কর্মরত ছিলেন বলে জানা যায়। মেহেরপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গুলফামুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের একটি কনফেকশনারিতে অভিযান চালিয়ে ২০টি অবৈধ ইতালিয়ান বিয়ার উদ্ধার করা হয়। সে সঙ্গে কর্মরত তিনজনকে আটক করে মেহেরপুর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তাঁরা বিয়ার বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৩। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে গতকাল রোববার বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)