দায়িত্ব নিলেন নবাগত সিএস ডা. মারুফ হাসান

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
দায়িত্ব নিলেন নবাগত সিএস ডা. মারুফ হাসান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিদায়ী সিভিল সার্জন ডা. খায়রুল আলমের বিদায় সংবর্ধনা ও নবাগত সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানকে সাদর সম্ভাষণ জানানো হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা ও সাদর সম্ভাষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী সিভিল সার্জন ডা. খায়রুল আলম তাঁর শেষ কর্মদিবসে হাসপাতালের সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমার যা অর্জন, তা আপনাদের সবার। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আর আগের মতো নেই। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি।’ নবাগত সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, ডা. এ এস এম মারুফ হাসান একজন অভিজ্ঞ ও বিচক্ষণ মানুষ। চুয়াডাঙ্গার চিকিৎসা ব্যবস্থার যে অগ্রগতি, তা তিনি এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সবাই তাঁকে সহযোগিতা করবেন। হাসপাতালের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন। যাতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া সহজ হয়। নবাগত সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘চুয়াডাঙ্গা চিকিৎসা ব্যবস্থার অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন, তা-ই করা হবে। এ ক্ষেত্রে হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীর সহায়তা খুবই প্রয়োজন হবে। সরকার যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে, তা পালনে যথাসাধ্য চেষ্টা করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)