ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগ উঠেছে মুছা ম-ল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ওই স্কুলছাত্রীকে ভর্তি করা হয়েছে। তার ভর্তির রেজিঃ নম্বর ৬৮২০। অভিযুক্ত মুছা ম-ল বদনপুর গ্রামের আনিচ ম-লের ছেলে। তবে পুলিশ জানায়, মুছার সঙ্গে মেয়েটির পরকীয়া ছিল। মেয়েটির আগেও বিয়ে হয়েছিল, স্বামীর সঙ্গে সংসার করেছে। জমিজমা বা সামাজিক বিরোধ নিয়ে কোনো সমস্যা হতে পারে। এদিকে মেয়েটির ভাষ্যমতে, সে কালীচরণপুর স্কুলে পড়ালেখা করে। গত শনিবার রাত ১০টার দিকে টিউবওয়েলে পানি নিতে গেলে মুসা ম-ল তাকে মুখ চেপে ধরে নিয়ে যান। সকালে তাদের বাড়ির কাছেই হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল মেয়েটি। মেয়েটির মা নার্গিস বেগম অভিযোগ করেন, তাঁর মেয়েকে নির্যাতন করা হলেও স্থানীয় এক মেম্বার তাঁদের মামলা করতে দিচ্ছে না। মেয়েটির দুলাভাই আব্দুল আলীম জানান, তাঁদেরকে আইনের আশ্রয় নিতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, বদনপুর গ্রামের ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। মেয়েটি ধর্ষিত হয়েছে কি না, এ বিষয়ে তদন্ত চান মানবাধিকারকর্মীরা। মুসার শাশুড়ি নুরী বেগম জানান, ‘তাঁর জামাই অভদ্র ও চরিত্রহীন। তাঁর লাম্পট্যের প্রতিবাদ করে আমার মেয়ে প্রায়ই নির্যাতনের শিকার হয়।’ বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, পুলিশ বাহিনী এখন অনেক সচেতন। কোনো অপরাধ করে কেউ পার পাবে না। তিনি আরও বলেন, ঘটনার মধ্যে কোনো সামাজিক বিবাদ আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, এ বিষয়ে রোববার রাতে মেয়েটির বাবা মিজানুর রহমান একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)