মহেশপুরে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
মহেশপুরে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দত্তনগর: ঝিনাইদহের মহেশপুরে ২২ বোতল ফেনসিডিল, একটি পাওয়ারট্রিলারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ নস্তী এলাকার এক ইটভাটার কাছ থেকে পাওয়ারট্রিলারে ফেনসিডিল বহনের সময় বালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে সোলাইমান কবির (২১) ও আমিননগর হলদিপাড়া গ্রামের লালন আলীর ছেলে মিন্টু রহমানকে ২২ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটক হওয়া যুবকদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)