মেহেরপুরে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
মেহেরপুরে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা কার্যালয় ও অধীনস্থ ভূমি অফিসসমূহে কর্মরত জনবলের ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলজির (আইটি) প্রয়োগ বিষয়ে দক্ষতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড় ১০টার দিকে জেলা প্রশাসকের আইসিটি মিলনায়তনে ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, সহকারী কমিশনার মহিদুল ইসলাম প্রমুখ ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)