কৃষকের ঘর থেকে ৩২টি গোখরা সাপ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-07-08 ইং
কৃষকের ঘর থেকে ৩২টি গোখরা সাপ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামের এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মালিপাড়া গ্রাম থেকে এ বিষধর গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। কৃষক সাদেক শেখের ছেলে হালিম জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে সাপের খোসা দেখতে পাওয়া যায়। সে কারণে গতকাল রোববার সাপুড়ে ডেকে ঘর খোঁড়ার কাজ শুরু করা হয়। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোণ থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ বেশ কয়েকটি ডিম উদ্ধার করেন সাপুড়ে। সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি, ওই স্থানে অনেকগুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা গেলেও মা গোখরা সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মা গোখরা ধরতে চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)