বাসর ঘরে স্বামীকে অচেতন, নববধূর পলায়ন!

আপলোড তারিখঃ 2019-07-07 ইং
বাসর ঘরে স্বামীকে অচেতন, নববধূর পলায়ন! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বাসর ঘরে স্বামীকে অচেতন করে পালিয়ে গেছে উমাইয়া আক্তার লিথি নামে এক নববধূ। চাঞ্চল্যকর ও আলোচিত এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায়। ওই নববধূ টাকা-স্বর্ণালঙ্কার ও শাশুড়ীর মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। নববধূ লিথি চুয়াডাঙ্গা জেলা শহরের মসজিদপাড়ার গোলাম মোস্তফা লালার মেয়ে। এতো দিন এ চাঞ্চল্যকর ঘটনাটি লোকলজ্জার ভয়ে চাপা রাখে নতুন স্বামীর পরিবার। তবে থানায় জিডি করার পর ঘটনাটি জানাজানি হয়। জানা গেছে, উমাইয়া আক্তার লিথি ঝিনাইদহের ব্যাপারীপাড়ার কেসি কলেজের সামনে ঠিকাদার মাহবুবের বাড়িতে দুলাভাই পল্টনের ভাড়া বাড়িতে থাকতো। গত ২৮ জুন মুসলিম রীতি মেনে সালমান সালাফি নামে এক যুবকের সাথে লিথির বিয়ে হয়। পরিকল্পনা মোতাবেক বাসর রাতে স্বামীকে শরবতের সাথে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে সে। এরপর নগদ টাকা, সোনার গহনা ও বিয়েতে প্রাপ্ত যাবতীয় দামী পোশাক-শাড়ী ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ধরা পড়ে মালিকের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে দেখা যায়, লিথি মেহেদী রাঙ্গা হাতে সাজগোজ করে স্বামী পক্ষের দেওয়া একটি সুইটকেস নিয়ে পালিয়ে যাচ্ছে। তথ্য নিয়ে জানা যায়, লিথির মা ক্যান্সারে আক্রান্ত হলে রাজধানী ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসা করানো হতো। সেখান থেকেই চাঁদপুরের যুবক সাগরের সঙ্গে পরিচয় হয়। এলাকাবাসী ধারণা সাগরের হাত ধরেই লিথি পালিয়ে গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে পুলিশ জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)