বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান রাব্বি

আপলোড তারিখঃ 2019-07-07 ইং
বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান রাব্বি ছবির ক্যাপশন:
এসএম শাফায়েত: ‘আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো’ গান গেয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনার শীর্ষে পৌছানো কামরুজ্জামান রাব্বিকে ‘আলোচিত সঙ্গীত শিল্পী’ হিসেবে অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)। শুক্রবার রাজধানী ঢাকার ফার্মগেটের কৃষিবীদ মিলনায়তনে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে নান্দনিকতার স্ব-স্ব অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুনী ও তারকাশিল্পী-কুশলীদের মধ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক- এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক রিমন মাহফুজ, সংগঠনের সাধারণ সম্পাদক মুসলিম ঢালী ও সাংগঠনিক সম্পাদক ফারুক মজুমদার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)